নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

Auspicious inauguration of the fish release program
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৬ অপরাহ্ন
নিয়ামতপুরে  পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন
নিয়ামতপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে  ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (১৭সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় শীব নদীতে এ পোনামাছ অবমুক্ত করা হয়।  উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। 

পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন নওগাঁ- ১ আসনের সংসদ সদস্য ও কৃষি  মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোসাঃ মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফ উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হকসহ মৎসজীবী, স্থানীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি  তাঁর বক্তব্যে বলেন, 'দেশকে মাছ উৎপাদনে আরও সমৃদ্ধ করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি বজায় রাখতে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলার শীব নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণ হবে এবং মৎস্যজীবীদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে। পোনা মাছ রক্ষায় এবং অবমুক্ত করা মাছ যেন বড় হতে পারে সে জন্য সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি।'

আয়োজক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শীবনদী, চন্দননগর মুক্ত জলাশয়, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।