প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই

Dr. Zahed Ur Rahman
অনলাইন ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩১ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই
--সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখানে আইএমএফের এমন কোনো শর্ত নেই।


২০৩০ সালের মধ্যে ছয়টি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়ে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, আরো ৯টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট ও রাশিয়ার জ্বালানি খাতে ইউক্রেনের হামলাসহ বৈশ্বিক নানা কারণে দেশে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তবে এতে সাধারণ মানুষের ওপর যাতে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে।’ তিনি বলেন, ‘জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা নেবে।


বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশ বোয়িং কিনছে—এমন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর এবারের সফরকালে বোয়িং কোম্পানির সঙ্গে কোনো বৈঠক বা নিশ্চিত কর্মসূচির বিষয়ে তিনি অবগত নন।’ তবে বোয়িং কেনার বিষয়ে একটি চুক্তি হতে পারে বলেও জানান তিনি।