লটারিতে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতিবাদে অভিভাবকের মানববন্ধন

Protest against lottery for admission test for third and ninth grade
রাজশাহী প্রতিনিধি :- ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২২ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২২ অপরাহ্ন
লটারিতে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতিবাদে অভিভাবকের মানববন্ধন
লটারিতে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রতিবাদে অভিভাবকের মানববন্ধন

তৃতীয় ও নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বাতিল করে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া উচিত। লটারির মাধ্যমে ভর্তি করা হলে মেধাবী শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

তাদের দাবি, সরকারি স্কুলে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু করতে হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানান অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পড়াশোনা ও প্রস্তুতির মূল্যায়ন না করে শুধু লটারির মাধ্যমে ভর্তি নির্ধারণ করা হলে শিক্ষার মান ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি হবে।

এ সময় দ্রুত ভর্তি নীতিতে পরিবর্তন এনে তৃতীয় ও নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার কথাও জানান তারা।