মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট দুই ঘণ্টায় শেষ

All tickets for Messi's farewell match sold out in two hours
অনলাইন ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন
মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট দুই ঘণ্টায় শেষ
--সংগৃহীত ছবি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার অপেক্ষায় ভক্তদের উন্মাদনা টিকিট বিক্রিতেই স্পষ্ট। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে মাত্র ২ ঘণ্টার মধ্যে।


আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এটিই জাতীয় দলের জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিক্রি শুরুর পর দ্রুতই ৮৫ হাজার ১৮টি টিকিট শেষ হয়ে গেছে। 


মেসির বিদায়ী ম্যাচ ঘিরে থাকছে বিশেষ আয়োজনও।


এ ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশেষ একটি জার্সি পরবেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি। জার্সিটিতে তার নাম ও ঐতিহাসিক ১০ নম্বরে থাকবে সোনালি নকশা। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সিটি প্রকাশ করে মেসি লিখেছেন, ‘শেষ একটি ম্যাচ। আজীবনের জন্য একটি জার্সি।


আর্জেন্টিনার হয়ে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে আছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০০৮ অলিম্পিকের সোনা। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, সঙ্গে অ্যাসিস্ট ৬৮টি।


মনুমেন্তাল স্টেডিয়ামে তাই ৬ অক্টোবর শুধু একটি প্রীতি ম্যাচ নয়, হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবার দেখার আবেগঘন উপলক্ষ। সেই মুহূর্তের সাক্ষী হতেই টিকিট নিয়ে এখন হাহাকার অবস্থা।