বিশ্ব পর্যটন দিবসে কক্সবাজারে ৩ দিনের আয়োজন
বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবার।
প্রতি বছরের ন্যায় এবারও ২৭ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য : 'ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন।'
পর্যটন দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত, আর কক্সবাজার এ খাতের প্রধান কেন্দ্র। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, পাহাড় ও বৈচিত্র্যময় সংস্কৃতি কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে একটি অনন্য গন্তব্যে পরিণত করেছে। পর্যটন সেবার মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে টেকসই পর্যটন গড়ে তোলা আমাদের অঙ্গীকার।
দিবসটি উপলক্ষে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে নিম্নলিখিত কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) : ফোক সঙ্গীত, ফায়ার শো ও ব্যান্ড শো। ২৬ সেপ্টেম্বর (শনিবার): মিউজিক্যাল নাইট by Sayeman। ২৭ সেপ্টেম্বর (রবিবার): রাখাইন নৃত্য ও সমাপনী সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে সর্বস্তরের জনগণ ও পর্যটকদের উপস্থিতি কামনা করছেন জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের মতে, এ আয়োজনের মূল উদ্দেশ্য কক্সবাজারের পর্যটন সম্ভাবনা ও স্থানীয় সংস্কৃতিকে দেশ-বিদেশে তুলে ধরা। পর্যটন খাতের সঙ্গে জড়িত হোটেল-মোটেল, ট্যুর অপারেটর, ব্যবসায়ী, স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় কক্সবাজারকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা। পর্যটনবান্ধব পরিবেশ ও কক্সবাজারের সুনাম রক্ষায় সকলের সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।