পবায় নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক আলোচনা সভা

Discussion meeting on local government elections
স্টাফ রিপোর্টার: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ অপরাহ্ন সারা বাংলা
স্টাফ রিপোর্টার: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০২ অপরাহ্ন
পবায় নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক আলোচনা  সভা
পবায় নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক আলোচনা সভা

"ভোট চাই নারীর জন্য, নারী হোক অগ্রগণ্য" এই স্লোগানে নারীপক্ষ কর্তৃক বাস্তবায়িত ‘জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্প’ এর আওতায় রাজশাহীর পবায় নারী-পুরুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণে সমতাভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বড়গাছী মহিলা সমবায় সমিতি হলরুমে নারীপক্ষ, পবা, রাজশাহীর শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

দুস্থ মহিলা কল্যাণ সংস্থার সভাপতি নারী নেত্রী মোসা: রহিমা বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন নারীপক্ষের সদস্য ও কনসালটেন্ট ওয়ারদা আশরাফা। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষের সিনিয়র হিসাব কর্মকর্তা হোসনেআরা শিলা, প্রকল্প কর্মকর্তা পুজোয়িতা দত্ত, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোসা: রত্না খাতুন, বড়গাছী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মোসা: মনিরা বেগম।

 

নারীপক্ষ কর্তৃক বাস্তবায়িত ‘জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ প্রকল্প’ নারীদের নেতৃত্ব বিকাশে মাঠ পর্যায়ে বিভিন্নভাবে কাজ করছেন। এ সময় বক্তারা স্থানীয় সরকার নির্বাচনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের বিকাশের গুরুত্ব তুলে ধরেন একই সঙ্গে জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দিয়ে একটি অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।

 

বক্তারা বলেন, ক্উাকে বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব নয় তাই নির্বাচনে পুরুষের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণের সুযোগ পাওয়া উচিত। নারীদের রাজনীতি, ব্যবসা, প্রশাসন, গণমাধ্যম সকল ক্ষেত্রেই অংশগ্রহণ বাড়াতে পুরুষদের মানসিকতারও পরিবর্তন করতে হবে। যাতে রাজনৈতিক ক্ষমতায়নকে সমতার ভিত্তিতে বাস্তবায়ন করা যায়। তাহলে নারী নেতৃত্বের ক্ষেত্রে বাস্তব পরিবর্তন আনা সম্ভব। এজন্য সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জণগন সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই নারী নেতৃত্বের বিকাশ এবং টেকসই পরিবর্তন সম্ভব।

 

নারীপক্ষের প্রতিনিধি তাসনিয়া ইসলাম প্রত্যাশা এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিবেশকর্মী শাহনাজ পারভীন, গণমাধ্যম কর্মী হেলেন খান, বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রায়হান আলী জুয়েল, বড়গাছী কৃষক সংগঠনের সভাপতি আব্দুল জব্বার, পবা উপজেলা নাগরিক ফোরামের সভাপতি মাসুদ রানা, সদস্য বিশাল রহমানসহ্ নারী নেত্রী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আলোচনা সভায় তরুণ নারী ও রাজনৈতিক নেত্রী এবং নাগরিকদের মধ্যে সম্পৃক্ততা ও সহযোগিতা বৃদ্ধি, নারীদের সংরক্ষিত এবং সাধারণ আসনেও প্রার্থী হতে উৎসাহিত করা, অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে নারীর অবাধ অংশগ্রহণ, নির্বাচিত প্রতিনিধিদের কাছে নাগরিকদের প্রত্যাশা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সুবিধাগুলো সুষমভাবে বণ্টন, নারীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ, সামাজিক বাধা, সামাজিক নিরাপত্তা ও উত্তরণের উপায় এবং নারীদের ভোটের অধিকার বিষয়ে জনসচেতনতা তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।