চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার

Rapist arrested
রাজশাহী প্রতিনিধি: ১০ অক্টোবর ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন আইন-আদালত
রাজশাহী প্রতিনিধি: ১০ অক্টোবর ২০২৬ ০৪:৪৯ অপরাহ্ন
চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে  ধর্ষককে গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মোঃ মকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

গত ৯ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গত ৩ অক্টোবর চারঘাটের রায়পুর উত্তর গ্রামের ওই নারীকে একা পেয়ে হলুদক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগীর মা শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের মৃত মজের আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।