দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে আ. লীগ: প্রধানমন্ত্রী

Prime Minister
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০১:১৪ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০১:১৪ পূর্বাহ্ন
দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে আ. লীগ: প্রধানমন্ত্রী
...ফাইল ছবি

দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেরিটাইম জোনস অ্যাক্টের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিশাল সমুদ্র সীমায় বাংলাদেশের কোনো অধিকার ছিল না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭২ সালে চুক্তি করে সমুদ্র সীমার বিষয়ে মীমাংসা করে দিয়েছিলেন।

শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। বলেন, সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় এই নীতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।