নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন আইন-আদালত
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১৩ অক্টোবর ২০২৬ ০৩:৩৪ অপরাহ্ন
নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে   গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। মঙ্গলবার  (১৩ অক্টোবর) সকাল সাড়ে সাতটার  দিকে উপজেলার রসুলপুর   ইউনিয়নের নিমদিঘী  এলাকায়  অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন  ইসাহাক আলী(৬৭)। বাবার নাম মৃত ইসরাইল। বাড়ি উপজেলার  নিমদিঘী গ্রামে। 


থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মো. তারিকুল ইসলামমের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার

ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার  বিশেষ একটি  টিম উপজেলার  নিমদিঘী গ্রামের  একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 


পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তি  অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল  বিক্রয়ের উদ্দেশ্যে নিজের  হেফাজতে রেখেছিল।


নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে  জেলহাজতে পাঠানো হয়েছে।