আজ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে

the weather
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন
আজ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে
--সংগৃহীত ছবি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

পরবর্তীতে ক্রমান্বয়ে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে আগামী বুধবার (২৮ অক্টোবর) ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

এদিকে সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।