উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি

Winter mood in the northernmost district
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৮ নভেম্বর ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ০৮ নভেম্বর ২০২৬ ০৭:২৬ অপরাহ্ন
উত্তরের শেষ জেলায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি
উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। ছবি - বিজয় বাংলা

উত্তরের শেষ জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোরের কুয়াশা, হিমেল বাতাস এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে অঞ্চলটিতে দিন দিন শীতের অনুভূতি বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও সন্ধ্যা নামার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার জেলাটিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস।


ভোরের ঠান্ডা হাওয়ার মাঝেই স্থানীয় শ্রমজীবী মানুষজন তাদের দৈনন্দিন কাজ শুরু করছেন। সকাল গড়িয়ে সূর্য ওঠার পর সাময়িক স্বস্তি মিললেও ভোর ও সন্ধ্যার দিকে ঠান্ডার দাপট বজায় থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, অঞ্চলে তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। বিশেষ করে রাত ও ভোরের দিকে শীতের তীব্রতা বেশি বোঝা যাচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের প্রভাব আরও বাড়তে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন।