পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানা‌লেন

Prime Minister of Pakistan
অনলাইন ডেস্ক : ২৬ মার্চ ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ২৬ মার্চ ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ন
বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানা‌লেন
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কা‌ছে পাঠা‌নো বার্তায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মঙ্গলবার (২৬ মার্চ) ঢাকায় পাকিস্তান হাইকমিশন তা‌দের ভেরিফায়েড এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ‌্য জানায়।

পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী ব‌লেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দু'দেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।

শাহবাজ শরিফ প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দিন এবং বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন পা‌কিস্তা‌নের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।