টাকা দিয়ে ভোট কেনার সময় ইউপি চেয়ারম্যান আটক

UP Chairman arrested
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৪ ০৪:০০ অপরাহ্ন নির্বাচন
অনলাইন ডেস্ক ০৮ মে ২০২৪ ০৪:০০ অপরাহ্ন
টাকা দিয়ে ভোট কেনার সময় ইউপি চেয়ারম্যান আটক
ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।

টাকা দিয়ে ভোট কেনার সময় ৯৪ হাজার টাকাসহ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করা হয়েছে।

আজ বুধবার (৮ মে) দুপুরে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছিলেন এই ইউপি চেয়ারম্যান। এ সময় তাকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে নগদ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

উল্লেখ্য, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিসহ ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলছে।