ভোটকেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী আটক

Councilor candidate detained
অনলাইন ডেস্ক: ০৮ মে ২০২৪ ০৪:০৮ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৮ মে ২০২৪ ০৪:০৮ অপরাহ্ন
ভোটকেন্দ্র থেকে কাউন্সিলর প্রার্থী আটক
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বাবু কাউন্সিলরকে আটক করেছেন বিজিবি। .....সংগৃহীত ছবি

কুষ্টিয়া সদর উপজেলায় নির্বাচন চলাকালীন সময়ে একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মীর রেজাউল ইসলাম বাবু নামে এক কাউন্সিলর প্রার্থীকে আটক করেছে বিজিবি টিম। বুধবার (৮ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস মুকুল সংঘ প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে থেকে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বাবু কাউন্সিলরকে আটক করেছেন বিজিবি। 

এ বিষয়ে কুষ্টিয়ার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতীম শীল বলেন, বিষয়টি শুনেছি। সেটা জানার চেষ্টা করছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব। 

আটক মীর রেজাউল ইসলাম বাবু কুষ্টিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান আতার সমর্থক। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে আতার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আহাদ আল মামুন মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।