রাজশাহীর কাটাখালিতে দুর্ধর্ষ চুরি

Felony theft in Katakhali
নিজস্ব প্রতিবেদক ০৮ মে ২০২৪ ০৮:৪১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৮ মে ২০২৪ ০৮:৪১ অপরাহ্ন
রাজশাহীর কাটাখালিতে দুর্ধর্ষ চুরি
রাজশাহীর কাটাখালিতে দুর্ধর্ষ চুরি

রাজশাহীতে কর্মরত বাংলা ভিশন টেলিভিশনের ক্যামেরাপার্সন জসিম উদ্দিন শশুর জাহাঙ্গীর ড্রাইভারের বাড়িতে বুধবার দুপুরের দিকে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়। তাঁর শশুর বাড়ি রাজশাহীর কাটাখালি পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে। দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ চুরি সংগঠিত হয়েছে ধারনা করছে পরিবারের সদস্যরা। জাহাঙ্গীরের স্ত্রী জুলেখা বেগম বলেন,  প্রতিদিনের ন্যায় তাঁর স্বামী জাহাঙ্গীর ড্রাইভার ও সন্তান রতন কাজে বের হয়। তিনিও কাঁচা বাজার করার জন্য বৌ বাজারে যান। বৌ বাজার থেকে বাড়ি ফিরে দেখেন, ঘরের মধ্যে থাকা আলমারি, শোকেজ  ও বাক্সোসহ সব কিছুর তালা ভাঙ্গা এবং সব কিছু লন্ডভন্ড। 

জুলেখা বলেন, এ অবস্থা দেখে তিনি দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করে সব কিছু চেক করতে যেয়ে দেখেন আলমারীসহ অন্যান্য স্থানে রাখা নগদ অর্থ সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে চোরে। জানতে চাইলে তিনি বলেন, সাড়ে তিন ভরি স্বর্ণ অলংকার, দুই ভরি রুপা ও নগদ ৩০,০০০ টাকা সহ মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। কাটাখালী থানায় পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন বলে জানান তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো। দ্রুত তদন্ত করে মালামাল উদ্ধার ও আসামী গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান জুলেখা বেগম।