সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

City Bank Plc Jobs
অনলাইন ডেস্ক: ০৯ মে ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ০৯ মে ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ন
সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ।.....সংগৃহীত ছবি

সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি, হোলসেল ব্যাংকিং বিভাগ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০৮ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (ইও-এসএভিপি)

বিভাগ: করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল লিয়াবিলিটি, হোলসেল ব্যাংকিং

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ০৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম 

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানেক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৪