প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Objection to published news
নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ১২ মে ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ। __প্রতীকী ছবি

গত ০৪/০৫/২০১৪ খ্রি: তারিখে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকায় “রাজশাহী জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর অপসারণ চায় ঠিকাদাররা এবং ০৬/০৫/২০২৪ তারিখে দৈনিক জনকন্ঠে “রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে টেন্ডার নিয়ে স্বজনপ্রীতি" শিরোনামে প্রকাশিত প্রতিবেদন দুটো আমাদের দৃষ্টিগোচর হয়। উক্ত প্রতিবেদনে টেন্ডার সংশ্লিষ্ট ও দাপ্তরিক বিষয়বালী নিয়ে নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদকে নিয়ে যেসকল মন্তব্য করা হয়েছে সেগুলো ভিত্তিহীন ও মিথ্যাচার। আমরা সকল ঠিকাদারই জানি যে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী জেলার সকল টেন্ডার ‘ই-জিপি’ প্রক্রিয়ার মাধ্যমে আহবান করা হয়। যার কারণে, টেন্ডার নিয়ে কোন প্রকার স্বজনপ্রীতির করার বিন্দু পরিমাণও এখানে সুযোগ নেই। এই ধরনের টেন্ডারে দেশের যে কোন প্রান্ত হতে অবাধে অংশগ্রহন করা সম্ভব। দরপত্র প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়গুলো অধিদপ্তরসহ সকল ঠিকাদারকে নিশ্চিত করা হয়। সর্বনিম্ন দরদাতা হয়েও অনেকে কাজ পাননি কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত। অভিযোগকারী ‘সারা এন্টারপ্রাইজ’ সর্বনিম্ন দরদাতা হয়ে একটি প্যাকেজের কাজ তিনি নিজেও পেয়েছেন।

প্রকৃতপক্ষে কতিপয় স্বার্থাম্বেষী ব্যক্তি অত্র দপ্তর এবং নির্বাহী প্রকৌশলীর সুনাম ক্ষুন্নের মাধ্যমে হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এবং অত্র দপ্তরে তার আধিপত্য বিস্তার করার অসৎ অভিপ্রায়ে বিভ্রান্তকর ও মিথ্যা তথ্য-উপাত্ত দিয়ে এমন ধরনের প্রতিবেদন প্রকাশ করিয়েছে।

প্রতিবাদকারী

স্বাক্ষরীত ১৫ জন ঠিকাদারের পক্ষে:

এফতার হোসেন (প্রোঃ সোহেল রানা)

এস.এম ট্রেডার্স (প্রোঃ হারুন-অর-রশিদ)

মাসুদ ট্রেডার্স (মোঃ আবুহেনা)