স্বপ্নজয়ী মা সম্মাননা পেলেন ১১ জন মা

World Mother's Day
অনলাইন ডেস্ক: ১৩ মে ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক: ১৩ মে ২০২৪ ০৭:৫৬ অপরাহ্ন
স্বপ্নজয়ী মা সম্মাননা পেলেন ১১ জন মা
বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে স্বপ্নজয়ী মা সম্মাননা প্রদান।....সংগৃহীত ছবি

বাংলাদেশসহ পুরো বিশ্বে মা’কে স্মরণ করতে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষে ১১ জন গর্ভধারিণী মাকে স্বপ্নজয়ী মা সম্মাননা প্রদান করছে মহিলা বিষয়ক অধিদপ্তর। ১১ মায়ের হাতে এই সম্মাননা তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি)। 

সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উপলক্ষে এই বিশেষ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, মা শুধু একটি শব্দ নয় বরং মা হলো একটি আবেগের নাম, মা হলো আমাদের শেষ আশ্রয়স্থল। সন্তানের উন্নয়নের জন্য একজন মা নির্দ্বিধায় সবকিছু উজাড় করে দিতে পারেন।  সমাজ ও সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত কোনপ্রকার বিনিময় ছাড়া যিনি স্নেহ, মায়া-মমতা দিয়ে আমাদের বড় করে তোলেন তিনি হলেন মা। সন্তানকে প্রতিষ্ঠিত করার পেছনে মায়ের সারা জীবনের সকল ত্যাগ ও শ্রমের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা অনুধাবন করাই মূলত মা দিবস উদযাপনের মূলমন্ত্র।