শরীয়তপুরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Death of a teenager due to electrocution
অনলাইন ডেস্ক ১৪ মে ২০২৪ ০৭:৩০ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৪ মে ২০২৪ ০৭:৩০ পূর্বাহ্ন
শরীয়তপুরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
শরীয়তপুরের বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু।.....সংগৃহীত ছবি

টিনের একটি ঘর মেরামতের জন্য চালা সরাতে সাহায্য করছিল ঘর মালিকের ছেলে রানাসহ স্থানীয় কয়েকজন। এ সময় অসতর্কতা বসত টিনের চালাটি বিদ্যুতায়িত হয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় রানা।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা মৃধা (১৭) ওই এলাকার দেলোয়ার হোসেন মৃধার ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মোল্লা কান্দি গ্রামের দেলোয়ার মৃধার বসতঘর নতুন করে মেরামতের কাজ চলছিল। এ সময় ঘরের একটি টিনের চালা সরাতে সাহায্য করছিল রানা মৃধাসহ বেশ কয়েকজন। তখন টিনের চালাটি অসতর্কতা বসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে রানা মৃধা। পরে তাকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী আবুল ভূঁইয়া বলেন, আমরা হাতে হাতে অনেকে মিলে দেলোয়ার ভাইয়ের টিনের চালা সরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি রানা মাটিতে পড়ে আছে। তখন উপরে তাকিয়ে দেখি চালাটি বিদ্যুতের তারের সঙ্গে লেগে ছিল। পরে সবাই রানাকে হাসপাতালে নিয়ে যাই। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।