কুকুরের কামড়ে তাহিরপুরে ১৬ জন আহত

16 people were injured by dog ​​bites
অনলাইন ডেস্ক: ১৬ মে ২০২৪ ০৭:১৪ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ১৬ মে ২০২৪ ০৭:১৪ পূর্বাহ্ন
কুকুরের কামড়ে তাহিরপুরে ১৬ জন আহত
সুনামগঞ্জে তাহিরপুরে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।.....সংগৃহীত ছবি

সুনামগঞ্জে তাহিরপুরে কুকুরের কামড়ে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপর ১২টা থেকে ১টার মধ্যে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মুখে এ ঘটনা ঘটে। আহত সবাই উপজেলার ভাটি তাহিরপুর ও ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা। 

আহতদের মধ্যে ১৪ জন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। অন্য দুজনকে উন্নতর চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কাসেম বলেন, কুকুরটি শুরুতে ঘরের ভেতরে ঢুকে একজন নারীকে কামড় দিয়ে আহত করে। পরে আশপাশে থাকা ও রাস্তা দিয়ে চলাচল করা অনেকেই এই কুকুরের কামড়ের শিকার হয়ে আহত হয়েছেন। এ ঘটনায় আমার এক ভাতিজাও আহত হয়েছে। এ ঘটনার কিছু সময় পর স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছেন।

কুকুরের এমন অস্বাভাবিক আচরণে স্থানীয় বাসিন্দারা রয়েছেন আতঙ্কে- জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সামায়ুন কবীর। 

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন,  কুকুরের কামড়ে আহত হয়ে একদিনে এত রোগী আগে কখনো হাসপাতালে আসেননি। এবারই প্রথম। আহত সবাইকে রেবিক্স ভাইরাসের ইমিউনি গ্লোবিলিন ও রেবিক্স ভাইরাসের টিকা দেয়া হয়েছে। এদের মধ্য থেকে দুজনকে সুনামগঞ্জে রেফার্ড করা হয়েছে।