সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন

Protection and rights of underprivileged children
নিজস্ব প্রতিবেদক ১৭ মে ২০২৪ ০২:৪৮ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ১৭ মে ২০২৪ ০২:৪৮ পূর্বাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন
সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন

রাজশাহী নগরীর কারিতাস রাজশাহী অঞ্চল কার্যালয়, রেভা ঃ ফাদার এফ চেস্কাতো সম্মেলন কক্ষে, ১৬ মে বৃহস্পতিবার দিনব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা ও অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এ সম্মেলন জনাব ডেভিড  হেম্ব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা প্রশাসকের পক্ষে, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) জনাব টুকটুক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোছাঃ হাসিনা মমতাজ, উপ পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী। উপস্থিত ছিলেন, জনাব শবনম শিরিন, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী।উপস্থিত ছিলেন, জনাব মোঃ আলমগীর হোসেন, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী। উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন ও ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ।এছাড়াও সুশীল সমাজ ও কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।মাননীয় অতিথিগণের আসন গ্রহণ ও প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এ সম্মেলনের  আনুষ্ঠানিকতা শুরু হয়।


আনুষ্ঠানিকতার শুরুতেই জেনেট ,অঙ্কিতা, প্রিয়ন্তী ,মোনালিসা দলীয় নিত্য প্রদর্শন করে, এবং আলোকিত শিশু প্রকল্প ,কারিতাস রাজশাহী অঞ্চলের একজন কর্মকর্তা  এপ্রকল্পের সকল কর্মসূচি সম্মেলনে উপস্থিত সকলের মাঝে উপস্থাপন ধরেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব টুকটুক তালুকদার বলেন দেশের শহরকেন্দ্রিক বস্তিবাসী এবং পথ শিশুদের অধিকার শিশু স্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিতৎ করতে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে । একই সাথে প্রত্যেক মানুষকেই শিশুদের নিজ সন্তানের মত ভাবা উচিত। যাদের আর্থিক সচ্ছলতা রয়েছে তারা একটি শিশুকে নিজের সন্তানের সঙ্গে মানুষ করলে সমাজের উন্নয়ন ঘটবে।অনেক অবহেলিত শিশু প্রতিকূল পরিবেশে থেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে । সকলের দৃষ্টি এই শিশুদের প্রতি থাকলে ,সকল সুযোগ-সুবিধা পাবে এবং মাদকে আসক্ত হবে না,ভালোভাবে মানুষ হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে।আলোকিত শিশু প্রকল্পের মাধ্যমে নগরীর প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ছিন্নমূল পথ শিশুদের নিয়ে পথসভা ,উঠান বৈঠক এবং সচেতন মুখী কর্মসূচির মাধ্যমে  জীবনকে সুন্দর করার লক্ষ্যে কাজ করছে ,এজন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সকল জনসেবায় বাংলাদেশ সরকারের সকল সহযোগিতা থাকবে বলে  ব্যক্ত করেন জনাব টুকটুক তালুকদার।

এ সম্মেলনে রাজশাহী নগরীর সর্বস্তরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মেলনে আলোকিত শিশু প্রকল্পের আওতায় এসে মোঃ শাওন ও অজয় রবিদাস  সাফল্যের গল্প তুলে ধরে , একজন মা মোসাঃপারভিন বেগম সফলতার গল্প তুলে ধরেন। শিশু মোসাঃ ফারহানা আক্তার তৃণা সুবিধাবঞ্চিত শিশুদের নানাবিধ চাহিদা তুলে ধরেন ।দিনব্যাপী এ্যাডভোকেসি সম্মেলনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এবং অংশগ্রহণকারী সকলকেই শান্তনা পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী সম্মেলনের অন্তিম লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের আয়োজন করে একটি বেসরকারি প্রতিষ্ঠান আলোকিত শিশু প্রকল্প, কারিতাস রাজশাহী অঞ্চল।