কক্সবাজারের উপজেলা নির্বাচনে সংঘর্ষে নিহত ১

1 killed in upazila election clash
অনলাইন ডেস্ক: ২১ মে ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২১ মে ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ন
কক্সবাজারের উপজেলা নির্বাচনে সংঘর্ষে নিহত ১
কেন্দ্রে প্রভাব বিস্তার নিয়ে হামলা ।....সংগৃহীত ছবি

কক্সবাজার ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রের বাইরে ছপুর আহমদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২১ মে) বিকেল ৪টার দিকে ঈদগাঁও উপজেলার পোকখালী পশ্চিম মালমোরাপাড়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ছপুর আহমদ টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের কর্মী।

টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেব বলেন, ‘মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম সকাল থেকে কেন্দ্রে প্রভাব বিস্তার করেন। একপর্যায়ে আমার ওপর হামলার চেষ্টা করেন। ভোটগ্রহণের শেষ পর্যায়ে আমার এক কর্মী ভোটারদের কাছ থেকে ভোট চাইলে শামসু আলমের স্বজনরা আমার কর্মীর ওপর হামলা এবং ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শামসুল আলম বলেন, ‘তারাই আমার ওপর হামলা করছে। তবে কীভাবে কি হয়েছে সেটি আমি জানি না।

ঈদগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, ‘ছুরিকাঘাতে একজন নিহতের খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।