ঘূর্ণিঝড় রিমাল

বরিশালে নৌ চলাচল বন্ধ

Cyclone Rimal
অনলাইন ডেস্ক: ২৬ মে ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ২৬ মে ২০২৪ ০৬:৪১ পূর্বাহ্ন
বরিশালে নৌ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যা নাগাদ দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।....সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নদী বন্দর থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে অভ্যন্তরীণসহ দুরপাল্লা রুটের সবধরনের ছোট-বড় লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব রুটে নৌ-চলাচল বন্ধ থাকবে। টার্মিনাল এলাকায় সকাল থেকে সচেতনতা মূলক মাইকিং করছেন নৌ পুলিশ ও কোস্টগাডের্র সদস্যরা। 

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রিমাল রবিবার সন্ধ্যা নাগাদ দক্ষিণাঞ্চলের উপকূলে আঘাত হানতে পারে।