গোমস্তাপুরে উন্মুক্ত বাজেট ঘোষনা

Budget announcement
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ২৭ মে ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ২৭ মে ২০২৪ ১০:২৩ পূর্বাহ্ন
গোমস্তাপুরে উন্মুক্ত বাজেট ঘোষনা
গোমস্তাপুরে উন্মুক্ত বাজেট ঘোষনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ১নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে সোমবার বিকালে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাজেট সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফ উদ্দিন বাজেট সভায় সভাপতিত্বে করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা,বক্তব্য রাখেন এ্যাডভকেট এনামুল হক, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হামিদুজ্জামান, গোমস্তাপর ইউনিয়ন আওয়মী লীগের  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সমাজসেবক নাজমুল হক ফয়জলী, উপস্থিত ছিলেন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গরা। বাজেট সভা ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন অত্র পরিষদের সচিব তোহিদুল আলম। ৩ কোটি ২০ লক্ষ ৪৭ হাজার ৩ শত ৭২ টাকা আয় এবং ৩ কোটি ১৩ লক্ষ ৫৪ হাজার ৫০ টাকা ব্যয় ধরে এই বাজেট ঘোষনা করেন।