বাগমারা ও পুঠিয়া-দুর্গাপুরে জিতেছে এমপি’র প্রার্থী॥ পবা উপজেলাতেও লড়ছে সাবেক-বর্তমান প্রার্থীরা ?
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ২৯ মে রোজ বুধবার পবা-মোহনপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ মে সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং কর্মকর্তা সরকার অসীম কুমার মোট ৩৩ জন (পবা-মোহনপুর) প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন। রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ১১ জন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরমধ্যে, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
রাজশাহীর পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে ওয়াজেদ আলী খাঁন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক। ফারুক হোসেন ডাবলু পেয়েছেন আনারস, এমদাদুল হক এমদাদ পেয়েছেন ঘোড়া, সাইফুল বারী ভুলু পেয়েছেন কাপ-পিরিচ, আব্দুর রশিদ পেয়েছেন দোয়াত-কলম ও ডেভিড রিচার্ড মুর্মু পেয়েছেন হেলিকপ্টার প্রতীক। পবার নির্বাচন নিয়ে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে স্থানীয় ভোটারদের মন্তব্য থেকে। সেয়ানে সেয়ানে লড়াই হবার পাশাপাশি বর্তমান ও সাবেক এমপি’র প্রার্থীদের (অঘোষিত) ভোটযুদ্ধের মাঝে অন্য হেভিওয়েট প্রার্থীরাও মাঠ কাঁপাবেন। কেউবা এরই মধ্যদিয়ে বিজয়ের মালাও পড়তে পারেন বলেও মন্তব্য স্থানীয়দের। নির্বাচনী আচরণ বিধি মোতাবেক কোন এমপি সরাসরি ভোটের মাঠে কোন প্রার্থীর হয়ে কাজ করতে পারবেনা উল্লেখ থাকায়; পরোক্ষভাবে নিজস্ব লোকবল দিয়ে অঘোষিত পন্থায় নিজ নিজ পছন্দের প্রার্থীদের জন্য ভোটের মাঠ চোষে বেড়িয়েছেন বলে জানান স্থানীয়রা। আর তাই, সাবেক ও বর্তমান এমপি’র প্রার্থীরা রয়েছেন হেভিওয়েট তালিকার সর্বশীর্ষে বলে মন্তব্য পবা উপজেলা ভোটারদের।
গত ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘোষিত ফলাফলে রাজশাহীর পুঠিয়া উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান এমপি আব্দুল ওয়াদুদ দারার ভাই আবদুস সামাদ মোল্লা, বাগমারায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি আবুল কালাম আজাদের ঘনিষ্টজন ও পছন্দের প্রার্থী জাকিরুল ইসলাম সান্টু এবং দুর্গাপুর উপজেলায় নির্বাচিত হয়েছেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ। তিনিও ছিলেন এমপি আবদুল ওয়াদুদ দারা’র পছন্দের প্রার্থী বলে জানান স্থানীয়রা।
পবা থেকে এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোটের মাঠে কোমড় বেঁধে নেমেছন প্রার্থীরা। কেউ বলছেন এবারের উপজেলা নির্বাচন লড়াই হবে ত্রিমূখী। কেউবা বলছেন সেয়ানে সেয়ানে লড়াই হবে সকল প্রার্থীর মধ্যেই। কেউবা বলছেন প্রাক্তন আর বর্তমান এমপি’র প্রার্থীর (অঘোষিত) মধ্যেই আসল লড়াই হবে। আবার কেউ বলছেন, প্রাক্তন আর বর্তমান এমপি’র প্রার্থীর ভোটযুদ্ধের মাথাব্যথার কারণ হয়ে দাড়াবে মোটর সাইকেলের প্রার্থী। কারণ, তার গতির কাছে হার মেনে যেতে পারে অন্য প্রার্থীরা। তবে বিষয়টি একেবারেই সময় না, কারণ, এমপি’র প্রার্থীরা ভোটের মাঠে না থাকলেও তাদের সুপরিচিতি আর নিজস্ব ভোট ব্যাংক এক্সটা একটা প্লাটফর্ম তৈরি করবে ঐসকল প্রার্থীদের। মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রাক্তন ওয়াজেদ আলী খাঁন। ফারুক হোসেন ডাবলূ লড়ছেন আনারস প্রতীক নিয়ে। ঘোড়া প্রতীক নিয়ে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন এমদাদুল হক। আর তালা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন নাজমুল ইসলাম।
স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী, ফারুক হোসেন ডাবলু এমপি আসাদুজ্জামান আসাদের প্রার্থী। তিনি এবার আনাসর প্রতীক নিয়ে লড়বেন ভোটযুদ্ধে। অন্যদিকে, এমদাদুল হক এমদাদ সাবেক এমপি আয়েন উদ্দীন সমর্থীত। তিনি পেয়েছেন ঘোড়া প্রতীক। এবার দেখার বিষয়, বাগমারা ও পুঠিয়া-দুর্গাপুরের মতো পবা উপজেলা নির্বাচনে এমপি সমর্থীত প্রার্থী বিজয়ী হবেন, নাকি অন্যকোন হেভিওয়েট প্রার্থী জয়ের মালা পড়বেন নিজের ললাটে, এমনই মন্তব্য স্থানীয় ভোটারদের।