শপথ নিলেন কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

The chairmen of Cox's Bazar took oath
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ মে ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ মে ২০২৪ ০৯:৩০ পূর্বাহ্ন
শপথ নিলেন কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা
শপথ নিলেন কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

শপথ গ্রহণ করেছেন কক্সবাজার সদর উপজেলা, মহেশখালী উপজেলা ও কুতুবদিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা। 

গতকাল ২৮ মে সকালে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম তাঁদের শপথ পড়ান। 

শপথ নেন নবনির্বাচিত কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান রোমেনা আক্তার। 

নবনির্বাচিত মহেশখালী উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান আবু সালেহ ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা কাজল।

নবনির্বাচিত কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম, ভাইস চেয়ারম্যান আকবর খান ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি।

গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে কক্সবাজারের ৩টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী, কুতুবদিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ মে নির্বাচিতদের নামে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।