কক্সবাজার সদর মৎস্য অফিসের জাহাঙ্গীর একই কর্মস্থলে অর্ধযুগ

Half a century at the same workplace
কক্সবাজার জেলা প্রতিনিধি ২৮ মে ২০২৪ ০২:৪৩ অপরাহ্ন সারা বাংলা
কক্সবাজার জেলা প্রতিনিধি ২৮ মে ২০২৪ ০২:৪৩ অপরাহ্ন
কক্সবাজার সদর মৎস্য অফিসের জাহাঙ্গীর একই কর্মস্থলে অর্ধযুগ
কক্সবাজার সদর মৎস্য অফিসের জাহাঙ্গীর একই কর্মস্থলে অর্ধযুগ

কক্সবাজার জেলা যেন সরকারি গুটিকয়েক কর্মকর্তার জন্য মধুর হাঁড়ি৷ এলে তারা সহজে যেতে চান না। নিজের এবং শ্বশুর বাড়িতে থাকার মতো থেকে যেতে চান। তারই একজন জাহাঙ্গীর আলম। তিনি আছেন কক্সবাজার সদর মৎস্য অফিসে। ক্ষেত্র সহকারী হিসেবে যিনি ইতিমধ্যে অর্ধযুগের বেশি সময় এই অফিসে আছেন। জড়িয়ে আছেন নানা অনিয়ম ও বিতর্কে।

অনুসন্ধানে জানা যায়, পদবি অনুযায়ী তাঁর কাজই মাঠে। অফিসে চেয়ারও পাওয়ার কথা না। কিন্তু তিনি প্রায়ই সময় সময় কাটান অফিসে। ভাবসাব যেন বড়সড় কোন কর্মকর্তা। 

জাহাঙ্গীর চাকরিতে ১১/০৭/১৯৯৪ সালে যোগদান করেন। কক্সবাজার আছেন ১০/৪/২০১৯ সাল থেকে। অর্ধযুগ ধরে তিনি একই অফিসে চাকরির সুবাদে জড়িয়ে পড়েছেন নানা অনিয়ম ও বিতর্কে। 

ব্যাপক খোঁজ নিয়ে জানা যায়, দাপ্তরিক বিভিন্ন মিটিং, কর্মশালা, প্রশিক্ষণে বিলভাউচারে নয়ছয় করে তিনি ব্যাপক টাকা পকেটস্থ করে থাকেন। এ কাজে তিনি খুব বেশি পারদর্শী। এসব করে তিনি কয়েক বছরের ব্যবধানে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ইতিপূর্বে তার নানা কূটকৌশলে চাকরি হায়িয়েছেন ওবায়দুল ইসলাম ও মইনুদ্দিন সহ বেশ কয়েকজন স্টাফ। নারী অফিস স্টাফ 'জ' অধ্যক্ষরের নাম প্রকাশে অনিচ্ছুক তার কুনজরের শিকার হয়েছেন। যার বিচার অফিস পর্যন্ত গড়িয়েছে। তার এতসব অভিযোগ ও অনিয়ম বিষয় উর্ধ্বতন কর্মকর্তা ও জেলা অফিসে লিখিত অভিযোগ দেয়ারও প্রস্তুতি নিয়েছে ভুক্তভোগী অনেকে।

অভিযোগ বিষয়ে আরো দুজন অফিস স্টাফ (ইতিমধ্যে চাকরি হারানো) তাদের সাথে ফোনালাপ হয়। তারা জাহাঙ্গীরের অশালীন আচরণের ভয়ে প্রকাশ্যে এসে বক্তব্য দিতে নারাজ। 

এদিকে তার বিরুদ্ধে রিপোর্ট হবে এমন খবর অফিস পর্যন্ত গড়ালে তিনি মহা উত্তেজিত হয়ে উঠেন। সংবাদপত্র ও সাংবাদিকদের নিয়ে আজেবাজে কথা বলেন। যার একটি অডিও ক্লিপ ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের হাতে আসে। বিষয়টি মৎস্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব বরাবর প্রেরণ করার কথা জানিয়েছেন সাংবাদিকরা। 

অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সাথে গতকাল রাতে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ছোট পদে আছি। চাইলে ৩ বছরের অধিক থাকতে পারি? বড়রা পারেন না। আমার স্যার আছেন সাড়ে ৪ বছর ধরে!

অন্যান্য অভিযোগ গুলো তুলে ধরা হলে তিনি অস্বীকার করেন প্রতিবেদককে চায়ের আমন্ত্রণ জানান। অভিযোগ প্রসঙ্গে সদর মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহানকে ফোন করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিজয়বাংলা নিউজকে জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান জানান, আনীত অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে উর্ধ্বতন মহলে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একজন ক্ষেত্র সহকারী ৩ বছরের অধিক থাকতে পারেন না জানান তিনি৷