গোমস্তাপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

Martyrdom anniversary celebrated
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ৩০ মে ২০২৪ ০১:৩৭ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ৩০ মে ২০২৪ ০১:৩৭ অপরাহ্ন
গোমস্তাপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত
গোমস্তাপুরে শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩০মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। 

স্মরণ  সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনিরুজ্জামান সোহারাব সভাপতিত্ব করেন। উপজেলা সংলগ্ন চাতাল প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গনি হামিদ চৌধুরী, বিএনপি নেতা মতিউর রহমান, মাহাবুবুর রহমানসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।