নোয়াখালীর কবিরহাটে প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থী

Potential candidates on the campaign trail
নোয়াখালী প্রতিনিধি ০১ জুন ২০২৪ ০৩:৫০ পূর্বাহ্ন সারা বাংলা
নোয়াখালী প্রতিনিধি ০১ জুন ২০২৪ ০৩:৫০ পূর্বাহ্ন
নোয়াখালীর কবিরহাটে প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থী
নোয়াখালীর কবিরহাটে প্রচারণায় সরব সম্ভাব্য প্রার্থী

নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুন্দলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো.ইলিয়াছ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ ও পথসভা করেছে। 

শুক্রবার রাতে উপজেলার কবিরহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।  

পথ সভায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি সব সময় মানুষের পাশে ছিলাম। ভবিষ্যতেও সুখে দুঃখে পাশে থাকব। সন্ত্রাস,মাদক,ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্য বিয়ে ও যে কোনো ধরনের যৌন হয়রানি প্রতিরোধ করে কবিরহাট উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করব। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় কবিরহাট পৌরসভার কাউন্সিলর মোহন চৌধুরী, কবিরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.শরীফ উপস্থিত ছিলেন,