রাসিক মেয়রকে শুভেচ্ছা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি
Greeting RCC Mayor
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় শুভেচ্ছা প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী। শনিবার বিকেল ৪ টায় নগর ভবনের মেয়র দপ্তরে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সমিতির পক্ষ শুভেচ্ছা জানিয়ে সমিতির সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন সমিতির সভাপতি ও রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ মুহা: হবিবুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আশরাফুল ইসলাম, অফিস সম্পাদক এবিএম আকতারুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।