বদলগাছীতে স্বামী স্ত্রীর মধ‍্যে দাম্পত্য কলহ! গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা।

Wife's suicide by hanging.
সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ০২ জুন ২০২৪ ০৮:২৯ পূর্বাহ্ন সারা বাংলা
সৈকত সোবাহান, বদলগাছী, নওগাঁ ০২ জুন ২০২৪ ০৮:২৯ পূর্বাহ্ন
বদলগাছীতে স্বামী স্ত্রীর মধ‍্যে দাম্পত্য কলহ!  গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা।
বদলগাছীতে স্বামী স্ত্রীর মধ‍্যে দাম্পত্য কলহ! গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা।

নওগাঁর বদলগাছীতে সাদিহা খানম তন্নী (২২) নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারের রাজুর ৩তলার ভাড়া বাসায় আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে থানা পুলিশ ২রা জুন রবিবার ভোররাতে ঘটনাস্থলে আসে গ্রিল কেটে নিহতের মরদেহ বেলকুনি থেকে বের করে এবং রবিবার সকালে ঘটনাস্থল থেকে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তন্নীর পরকীয়ার বিষয়টি জানার কারণে সে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। মৃত সাদিহা খানম তন্নী বদলগাছীর কোলা ইউপির ভান্ডারপুর গ্রামের নুর আলম রিংকুর স্ত্রী এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে বলে জানা গেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী নুর আলম সংসারে স্বচ্ছলতা আনতে অর্থ রোজগার করতে বিদেশে পাড়ি জমান। স্বামী বিদেশ যাওয়ার কিছুদিন পর পরকিয়া সম্পর্কে জরিয়ে স্ত্রী তন্নী শ্বশুর বাড়ী না থেকে ভান্ডারপুর বাজারে রাজুর তিন তলার একটি ফ্লাট ভাড়া নেয়। এবং সেখানে ২/৩ বছরের শিশু সন্তানকে নিয়ে থাকা শুরু করেন। 

 স্থানীয়রা আরও জানান,স্বামী প্রবাসে থাকার সুযোগে স্ত্রী তন্নী জড়িয়ে পরে পরকীয়া প্রেমে এবং অনলাইন সম্পর্কে । এছাড়া ভাড়া নেওয়া বাসায় ছিলো পরপুরুষের নিয়মিত যাতায়াত। গত ৪ মাস পূর্বে নুর আলম দেশে ফিরে আসে। এরপর স্থানীয় লোকজন ও বিভিন্ন মাধ্যমে জানতে পারে তার স্ত্রী অন‍্য কারো সাথে পরকীয়া প্রেম করে এবং তার স্ত্রীর ফ্লাটে বিভিন্ন পর পুরুষের যাতায়াত ছিলো। এছাড়া অনলাইনে বিভিন্ন জনের সাথে সম্পর্ক করে। এসব জানার পর স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি চলে। প্রায় এই বিষয়টি নিয়ে উভয়ের মধ‍্যে ম‍্যনমালিন‍্য হয়। তাই স্ত্রীর মোবাইল টি নিতে চাইলে তা স্বামী কে দিতে অস্বীকার করে সাদিহা খানম তন্নী। ঘটনার দিন নানী শাশুড়ির জানাজা শেষে বাসায়  ফিরে এ নিয়ে আবারও মৌনমালিন‍্য শুরু হয়। এবং রাত ১০টায় যে যার মত রাতের খাবার খেয়ে স্বামী ও স্ত্রী আলাদা রুমে ঘুমায়। রবিবার ভোর রাত আড়াই টার দিকে স্বামী নুর আলমের ঘুম ভেঙ্গে গেলে বেলকুনিতে আসে। সেখানে দেখতে পায় তন্নী বেলকুনির গ্রীলের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঘটনাটি দেখে সাথে সাথে চিৎকার ও ডাকাডাকি করলে বাসার ও আশেপাশের লোকজন এগিয়ে আসে। এবং বিষয়টি থানা পুলিশকে অবগত করলে পুলিশের এস আই আতোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে আসে এবং বাজারের গ্রীলের কর্মচারীকে দিয়ে গ্রিল কেটে বেলকুনিতে প্রবেশ করে। ধারনা করা হচ্ছে আনুমানিক শনিবার রাত ১১টা থকে রবিবার ভোর রাত ২টার মধ‍্যে যে কোনো সময় ঘটনাটি ঘটেছে।

এ ব‍্যপারে থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, নিহতের লাশের সুরুতহাল রিপোর্ট করে পোস্টমর্টেমের জন‍্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব‍্যপারে নিহতের পিতা থানায় একটি অপমৃত‍্যূ মামলা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট  এলে বিস্তারিত জানা যাবে।