সংগ্রামী নারী সুকৃতি, স্বামী প্রদীপের উন্নত চিকিৎসার ব্যয়ভার সংগ্রহে ঘুরছেন দ্বারে দ্বারে

Going from door to door to collect medical expenses
নিজস্ব প্রতিবেদক ০৩ জুন ২০২৪ ০১:৪৮ পূর্বাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক ০৩ জুন ২০২৪ ০১:৪৮ পূর্বাহ্ন
সংগ্রামী নারী সুকৃতি, স্বামী প্রদীপের উন্নত চিকিৎসার ব্যয়ভার সংগ্রহে ঘুরছেন দ্বারে দ্বারে
রাজশাহীর সেই সংগ্রামী নারী সুকৃতি স্বামী প্রদীপের উন্নত চিকিৎসার ব্যয়ভার সংগ্রহে ঘুরছেন দ্বারে দ্বারে

সংসার চালাতে শহরের উত্তপ্ত রাস্তা আর পুরুষ শাসিত সমাজে নানা প্রতিকূলতাকে জয় করে স্কুটি নিয়ে ঘুরে ঘুরে আচার বিক্রি করতো সংগ্রামী নারী সুকৃতি গোস্বামী। বিষয়টি গণমাধ্যমকর্মীদের চোঁখে মানবিক আর চ্যালেঞ্জিং হবার কারণে দৈনিক জনকন্ঠ পত্রিকায় ‘অপ্রতিরোধ্য সুকৃতি গোস্বামী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। রাজশাহীর সেই অদম্য সুকৃতি গোস্বামীর প্রতিটি মুহুর্ত কাঁটছে আতঙ্ক আর বেদনার মধ্য দিয়ে। এই আতঙ্ক আর বেদনার মূল কারণ হয়ে দাড়িয়েছে অর্থনৈতিক সমস্যা। বেশ কয়েকমাস আগেও তিনি নগরীর বিভিন্ন এলাকায় স্কুটি নিয়ে ঘুরে ঘুরে আচার বিক্রি করতো। আর সেই যৎসামান্য উপার্জন দিয়ে ছয় সদস্যের সংসার চলতো বেশ কষ্টের মধ্য দিয়েই। থাকতো বালিয়াপুকুরের ছোট্ট একটি ভাড়া বাসায়। স্বামীর যৎসামান্য উপার্জন আর নিজ বাড়িতে আচার তৈরি করে সমস্ত শহর হেঁটে হেঁটে আচার বিক্রির মতো চ্যালেজ্ঞিং কর্মযজ্ঞ চালানোর বছর দুয়েকের মধ্যে লোন নিয়ে সুকৃতি কেনেন একটি স্কুটি। পরবর্তীতে সেই স্কুটি দিয়েই সুকৃতির চলতো আচার বিক্রির কর্মযজ্ঞ। স্কুটি কেনার পর থেকে প্রাত্যহিক কায়িক পরিশ্রম কিছুটা লাঘোব হলেও বেশিদিন সেই শান্তি আর কিঞ্চিত সুখটুকু স্থায়ী হয়নি সুকৃতির কপালে। পরিস্থিতি হঠাৎ করেই যেনো মোড় নেয় উল্টো পথে। আর্থিক অনটনের কারণে ভাড়া বাসা থেকে পরিবার নিয়ে আশ্রয় নিতে হয় বাংলাদেশ সরকারের আশ্রয়ন প্রকল্পের বাড়িতে। পরিবার নিয়ে পবা উপজেলার তেঘর গ্রামে এখন তার বসবাস। 

হটাৎ করে স্বামী প্রদীপ গোস্বামীর (৬০) কাজকর্মে অক্ষমতা, অসুস্থতা ও চিকিৎসার ব্যয়ভার মেটাতে কষ্টার্জিত অর্থে কেনা স্কুটি সহ অতিসামান্য স্বর্ণালংকার বিক্রি করতে বাধ্য হন সুকৃতি। অদম্য আর স্বাবলম্বী হওয়ার চেষ্টায় ব্রত থাকা সুকৃতি এখন হাসপাতালে চিকিৎসাধীন স্বামীকে নিয়ে পড়েছেন চরম বিপাকে। রাজশাহী ডায়াবেটিস হাতপাতালের বেডে কাতরাচ্ছেন স্বামী প্রদীপ। অন্যদিকে, অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা নেয়া স্বামীকেও হাসপাতাল থেকে রিলিজ করাতে পারছেন না অর্থের অভাবে। প্রায় ১ মাস ছয়দিন চিকিৎসাবাবদ ব্যয় হয়েছে ৭৫ হাজার টাকার মতো বলে জানান সুকৃতি। অন্যদিকে, স্বামীর সুস্থতার জন্য ভারতের ভেলর কিংবা চেন্নাই শহরে যাবার জন্য ডাক্তারের দেয়া পরমর্শ আরও বিপাকে ফেলেছে সুকৃতিকে। একদিকে সংসারের অর্থকষ্ট তো অন্যদিকে, উন্নত চিকিৎসার ব্যয় সংগ্রহের চিন্তা আর হাসপাতাল থেকে বকেয়া বিল পরিশোধের দুশ্চিন্তা জেঁকে বসেছে এই ছোট্ট নারী উদ্যোগতার মাথায়।  তিনি জানান, কয়েকমাস আগে স্বামী প্রদীপ গোস্বামীর ডান হাতে মাঝারি আকৃতির একটি ফুসকুড়ি হয়েছিল। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের ভুল চিকিৎসায় ডায়াবেটিস রোগে আক্রান্ত প্রদীপের সেই ফুসকুড়ি এখন মরণ কামড়ে পরিণত হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারদের উদ্বৃতি দিয়ে সুকৃতি প্রতিবেদককে জানান, প্রায় দেড়মাস ধরে রাজশাহী ডায়াবেটিস হাতপাতালে স্বামীর চিকিৎসা চলছে। অতিদ্রুত উন্নত চিকিৎসার জন্য ভারতে না নিয়ে গেলে হাতের অর্ধাংশজুড়ে পুজ জমা হতে পারে। যার কারণে কেঁটে ফেঁলতে হতে পারে আক্রান্ত হাতটি। একদিকে, মেয়ে নিয়ে সংসারের প্রাত্যহিক টানাপোড়ান তো আরেক দিকে, স্বামীর চিকিৎসা ব্যয় সংগ্রহে দ্বারে দ্বারে ঘোরার বিষয়টি আজ দুর্বিসহ করে তুলেছে সুকৃতিকে। 


তিনি আরো জানান, স্বামীর বর্তমান চিকিৎসা ব্যয় ও উন্নত চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য রাজশাহী বিভিন্নস্থানে মানুষের দ্বারে দ্বারে ঘুরেও তেমন কোন সুফল পাননি। তবে, রাজশাহী বিভাগীয় কমিশনার সুকৃতির আর্থিক অনটনের বিষয়টি অবগত হবার পর আর্থিক সহায়তা দিয়েছেন নগদ ১২ হাজার টাকা। আর অন্যদিকে, জেলা প্রশাসন কার্যালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা (এনডিসি) আর্থিক সহায়তা দিয়েছেন পাঁচ হাজার। কিন্তু এই অর্থে স্বামীর উন্নত চিকিৎসা সহ বর্তমান চিকিৎসা ব্যয় নির্বাহ করা অসম্ভব হয়ে উঠেছে। তাই তিনি সমাজের অর্থশালী ব্যক্তিসহ সকলের কাছে স্বামীর সুস্থতার জন্য আর্থিক সহায়তা কামনা করেছেন। আর্থিক ভাবে কেউ সহযোগিতা করতে চাইলে.01747188117 বিকাশ নাম্বারে কিংবা উত্তরা ব্যাংক A/C 401011100119718 হিসাব নাম্বারের অর্থ প্রেরণের মাধ্যমে সহযোগিতা করতে পারেন বলে নিশ্চিত করেন সুকৃতি গোস্বামী।