দুর্ঘটনার আশঙ্কা

বৃষ্টির পানিতে ধসে গেল রংপুর-কাকিনা সড়ক

Rain water collapse on Kakina road
অনলাইন ডেস্ক: ০৩ জুন ২০২৪ ০৬:১৯ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক: ০৩ জুন ২০২৪ ০৬:১৯ পূর্বাহ্ন
বৃষ্টির পানিতে ধসে গেল রংপুর-কাকিনা সড়ক
....সংগৃহীত ছবি

গঙ্গাচড়ায় বৃষ্টির পানির তোড়ে নবনির্মিত রংপুর-কাকিনা সড়কের  বিভিন্ন স্থানে ধসে গেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয় লোকজন জানান, এক দিনের বৃষ্টিতে (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) এলজিইডি নির্মিত জনগুরুত্বপূর্ণ রংপুর-কাকিনা নবনির্মিত প্রায় ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন  স্থানে সড়কের উভয় পাশের মাটি ধসে গিয়ে ইট দেবে গেছে। স্থানীয়রা বলছেন, রাস্তার  পাশ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে বৃষ্টির পানি গড়িয়ে পড়ছে। আর নিচের মাটি বালু হওয়ার কারণে সহজে ধসে পড়ছে রাস্তা। পাশেই রয়েছে পুকুর। বিভিন্ন স্থানে গাইডওয়াল না থাকার কারণেও সড়ক ধসে  যাচ্ছে। রংপুর-কাকিনা সড়কটি এখন ব্যস্ততম সড়ক। প্রতিদিন পাথরবোঝাই ভারী ট্রাক, বুড়িমারী থেকে রংপুর বাস  সার্ভিস ছাড়াও শত শত অটো সিএনজি মোটরসাইকেল চলাচল করছে।  

গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে এমনটি হয়েছে। তবে ধসে যাওয়া অংশ মেরামতে কাজ চলছে।