রাজশাহীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ সভা

Information session on Right to Information Act
নিজস্ব প্রতিবেদক ০৩ জুন ২০২৪ ০৬:৫৯ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৩ জুন ২০২৪ ০৬:৫৯ পূর্বাহ্ন
রাজশাহীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ সভা
রাজশাহীতে তথ্য অধিকার আইন ২০০৯বিষয়ক অবহিতকরণ সভা

আজ সোমবার (০৩ জুন) সকালে রাজশাহী মালোপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) তথ্য অধিকার আইনের বিধি-বিধান সর্ম্পকিত অবহিতকরণ সভার আয়োজন করে। সভায় জাতীয় মহিলা সংস্থায়বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী যুব মহিলারা অংশগ্রহণ করেন।

অবহিতকরণ সভায় রাজশাহী পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান তথ্য অধিকার আইনের বিধি-বিধান বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের তথ্য অধিকার আইন বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন। 

জাতীয় মহিলা সংস্থা রাজশাহীর চেয়ারম্যান মর্জিনা পারভীন সভায় বক্তৃতা করেন।অন্যান্যের মধ্যে পিআইডির সিনিয়র তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ্, তথ্য অফিসার মো: আরিফ হোসাঈন, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম এবং প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।