পররাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নাই

Benazir Ahmed
অনলাইন ডেস্ক ০৩ জুন ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৩ জুন ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ন
বেনজীর আহমেদের দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নাই
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যে কোনো জায়গায় যেতে পারেন। কারণ, তার বিরুদ্ধে দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নাই।

সোমবার (৩ জুন) অ্যান্টিগা ও নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না, সেটি দেখার বিষয়; না কি তিনি সময় নিচ্ছেন। যেহেতু তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা কোনো জায়গা থেকে দেওয়া হয়নি, তাহলে তিনি যেকোনো জায়গায় যেতেই পারেন।

বেনজীর-আজিজ আওয়ামী লীগ সরকারের সৃষ্টি বিএনপি’র এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সরকার দেশ পরিচালনা করছে। দুদক অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে কাজ করছে। ফলে এ বিষয়গুলো উঠে এসেছে। আদালত স্বাধীনভাবে কাজ করছে বিধায় এই বিষয়গুলো উঠে এসেছে। এটা তো অন্য কেউ তুলে আনেনি। সরকার এ ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার।

দুদক এবং সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলে আজিজ আহমেদ ও বেনজীরের বিষয়গুলো সামনে আসছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।