যাত্রী ভোগান্তি আড়াই ঘন্টা

পশ্চিম রেলে চলন্ত ট্টেনের স্প্রিং ভেঙ্গে ট্রেন বিকল

The spring of the moving train was broken
নিজস্ব প্রতিবেদক ০৪ জুন ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৪ জুন ২০২৪ ০৮:১২ পূর্বাহ্ন
পশ্চিম রেলে চলন্ত ট্টেনের স্প্রিং ভেঙ্গে ট্রেন বিকল
___প্রতীকী ছবি

চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেসের চলন্ত অবস্থায় একটি বগির স্প্রিং সকাপ ভেঙে ট্রেনটি  বিকল হয়ে হয়ে পড়ে।এতে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

৪ জুন মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

পশ্চিম রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্ট্রেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়।

প্রায় দেড় ঘণ্টা পর বিকল বগিটিকে রেখেই বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। আর ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে রাখা হয়। এরপর এ রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ‘ক’ নং বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বিকল বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে নিয়ে আসা হয়েছে। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে সব ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।