HRD কতৃক আয়োজিত মিলন মেলা ২০২৪

Milan Fair 2024
সুশান্ত সরদার ০৪ জুন ২০২৪ ০২:০১ অপরাহ্ন সারা বাংলা
সুশান্ত সরদার ০৪ জুন ২০২৪ ০২:০১ অপরাহ্ন
HRD কতৃক আয়োজিত মিলন মেলা ২০২৪
HRD কতৃক আয়োজিত মিলন মেলা ২০২৪

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণকারী ও HRD ফোরাম রাজশাহী সদস্যগণের মিলন মেলা, ৩ এ জুন ২০২৪ পালিত হলো IED এর HRD সদস্যদের মিলন মেলা। প্রান্তিক জনগোষ্ঠীর ও যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে IED এ ধরনের কর্মসূচি পালন করে থাকে।

প্রবীণ ও নবীন প্রশিক্ষণ শিক্ষার্থী সহ HRD সদস্যদের নিয়ে পালিত হলো আজকের এই মিলন মেলা, সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয়  HRD এর পরিচালক আন্দ্রিয়াস বিশ্বাস , জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, রাজশাহী মহানগর ও পবা উপজেলার সাধারণ সম্পাদক ছোটন সরদার, ও স্থানীয় শিক্ষার্থী সহ নেতৃবৃন্দ, সেখানে গনেশ মার্ডি বক্তব্য রাখেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে আরো ও সক্রিয় ভূমিকা রাখতে হবে, আদিবাসীদের অধিকার আদায়ে সংগ্রাম ও সচল রাখতে হবে, এছাড়া ও আন্দ্রিয়াস বিশ্বাস বলেন , HRD  দের স্বেচ্ছায় কাজ করার মন মানসিকতা তৈরি করতে হবে , অন্যায়ের প্রতিবাদ করতে হবে, একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে, এছাড়া ও IED এর যে বিভিন্ন প্রশিক্ষণের কোর্স গুলো আছে এবং সেখানে থেকে যে বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থান প্রদানের লক্ষ্যে আর্থিক সহায়তা দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই বিষয়টিও উপস্থাপন করেন । HRD দের পরিকল্পনা অনুযায়ী তাদের কর্মসূচি নিয়ে, বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যম দিয়ে তাদের মিলন মেলার সমাপ্ত করেন।