জেনে নিন,কোন আসনে কে জয়ী
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।
ভোটগ্রহণের পর গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।
নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো-
খুলনা: দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন এবং রূপসা উপজেলায় এস এম হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নেত্রকোনা: কেন্দুয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মোফাজ্জল হোসেন ভূঁঞা বিজয়ী হয়েছেন।
বগুড়া: নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।
ধুনট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহম্মদ আসিফ ইকবাল সনী। ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন ও সুলতানা জাহান বিজয়ী হয়েছেন।
ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী কাজী মনিরুল হক বিজয়ী হয়েছেন।
বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা বিনতে ওহাব নির্বাচিত হয়েছেন। বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বাবুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানও ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিফাত হোসেন তাপসী নির্বাচিত হয়েছেন।
ভোলা: ভোলার মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. জাকির হোসেন। চরফ্যাশন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে জয়নাল আবেদিন।
টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়া বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ: সায়হাম গ্রুপের কর্ণধার সৈয়দ মো. শাহজাহান টানা তৃতীয়বারের মতো হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলার চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া সৈয়দ লিয়াকত হাসান।
ফেনী: জেলার ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিবি জুলেখা শিল্পী।
সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন চৌধুরী। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।
রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাম হোসেন শুভন সরকার।