বামন শিকড় যুব উন্নয়ন সমিতির আয়োজনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজুকে সংবর্ধনা
বুধবার (৫ জুন) সন্ধ্যায় বামন শিকড় যুব উন্নয়ন সমিতির আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজুকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধিত করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাইস-চেয়ারম্যান রাজু সকলের শুভেচ্ছা গ্রহণ শেষে সকলের সাথে কুলল বিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সাইদ আলী মজিদ ও ইউপি সদস্য সুজন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস-চেয়ারম্যান ফরিদুল ইসলাম রাজু নিজ বক্তব্যে বলেন, এই পারিলা ইউনিয়ন থেকে এই প্রথম ভাইস-চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল একটি পদে কেউ নির্বাচিত হতে পেরেছে। তাই এই বিজয় আমার না, আপনাদের। উপজেলা পরিষদে আমার দপ্তরের দরজা আপনাদের জন্য সর্বদাই খোলা থাকবে। আমি আপনাদের কিছু দিতে পারি আর না পারি যথার্থ ও প্রাপ্য সম্মানটুকু আপনারা সবাই পাবেন। আমার অর্পিত দায়িত্ব ও ক্ষমতার মধ্যে থেকে যথা সম্ভব সকলের অধিকার পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো। মোট ৮টি ইউনিয়ন ও দুটো পৌরসভার মতো বিশাল এলাকার জনগণকে নিয়ে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং। তাই সকলের সবরকম আবদার কিংবা নায্য অধিকার পূরণে সময়ক্ষেপন হলেও আপনারা ভরসা রাখবেন উপজেলা পরিষদের কর্তাদের উপর। নিজ প্রয়োজনে নির্দ্বিধায় আপনারা পরিষদের কার্যালয়ে চলে আসবেন। পবা উপজেলা ছাত্রলীগের এই সর্বোচ্চ পদধারী নেতা ভাইস-চেয়ারম্যান রাজু বলেন, আমি সর্বদাই ভাবি ‘কোন একদিন আমার এই পদ থেকে সরে গিয়ে আমি সাবেক হবো’; নতুন চ্যালেঞ্জ নিয়ে যাত্রা করা ভাইস-চেয়ারম্যানের পদ থেকেও একসময় সাবেক হতে হবে। এটাই জীবনের চিরাচরিত নিয়ম। তাই, দায়িত্ব থেকে সাবেক হবার আগে মানুষের ভালবাসা নিয়ে সাবেক হবার বিষয়টি সবচেয়ে মূল্যবান ও সম্মানের। আমি সে চেষ্টায় করবো।
অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উক্ত সমিতির সেক্রেটারি আব্দুস সালাম। সংবর্ধনা অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বামন শিকড় যুব উন্নয়ন সমিতির সভাপতি সুজন। উপস্থিত ছিলেন, সমিতির সাংগঠণিক সম্পাদক এমদাদুল হক ও উপদেষ্টা জামাল উদ্দীন প্রমূখ্য।