গোমস্তাপুরে ৫০ কেজিতে মণ আম ক্রয়-বিক্রয় শুরু

50 kg mangoes are bought and sold
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ০৮ জুন ২০২৪ ০৬:৪২ পূর্বাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, গোমস্তাপুর ০৮ জুন ২০২৪ ০৬:৪২ পূর্বাহ্ন
গোমস্তাপুরে ৫০ কেজিতে মণ আম ক্রয়-বিক্রয় শুরু
গোমস্তাপুরে ৫০ কেজিতে মণ আম ক্রয়-বিক্রয় শুরু

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী রহনপুরে আম বাজারে দুই সমিতির ভিন্য মতের কারনে  আম ক্রয়-বিক্রয় বন্ধ ছিলো, রহনপুর আম আড়তদার সমিতি ৫২ কেজিতে মণ ধরে  আম ক্রয় করবে আর রহনপুর আম চাষি সমিতির সর্বচ্চ ৪৮ কেজিতে মণ ধরে আম বিক্রয় করবে এই দুসমিতির ভিন্য মতের কারনে আজ শনিবার সকাল থেকেই আম কেনাবেচা বন্ধ ছিলো। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা ও উপজেলা কৃষি অফিসার তানভির রহমান সরকার দুই সমিতিকে নিয়ে উপজেলা সভাকক্ষে বসে ৫০ কেজিতে মণ নির্ধারণ করে মিমাংসা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি আব্দুল আজিজ ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন। আম চাষি সমিতির সভাপতি মাইনুল বিশ্বাস ও সাধারন সম্পাদক আব্দুল তালেবসহ সকল আম ব্যবসায়ী ও আম চাষীরা।