দেশের বাজারে সোনার দাম আবারো কমলো

The price of gold dropped again
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ন
দেশের বাজারে সোনার দাম আবারো কমলো
___প্রতীকী ছবি

দেশের বাজারে সোনার দাম আবারো কিছুটা কমানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ভরিতে ১ হাজার ২৯৫ টাকা কমানো হয়েছে। ফলে এখন থেকে প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা।

শনিবার (৮ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রবিবার (৯ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১৫ হাজার ৮৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ১০ হাজার ৬১০ টাকা, ১৮ ক্যারেটের ৯৪ হাজার ৮১৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হবে।

সোনার দাম কমানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ২৪ ও ২৫ মে সোনার দাম কমানো হয়। ২৪ ও ২৫ মে দু’দফায় ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৩৬৭ টাকা কমানো হয়। এখন দাম কমানোর মাধ্যমে তিন দফায় ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ৬৬২ টাকা কমানো হলো।