সায়েদাবাদ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার যানজট

8 km traffic jam till Kanchpur Bridge
অনলাইন ডেস্ক : ১৪ জুন ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ১৪ জুন ২০২৪ ১১:৪৫ অপরাহ্ন
সায়েদাবাদ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার যানজট
সায়েদাবাদ থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত ৮ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাড়কের ঢাকামুখী লেনে রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ পর্যন্ত শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত কমপক্ষে ৮ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে ঢাকায় প্রবেশের সময় দুরপাল্লার যাত্রীবাহী বাসহ বিভিন্ন ধরনের যানজট মহাসড়কে আটকে পড়ে। এতে ঢাকামুখী লেনের যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে বাধ্য হয়। 

শুক্রবার রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান করে ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখতে পাওয়া যায়। রাত ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন।

শিমরাইলে যানবাহনের জন্য অপেক্ষামান যাত্রী মোহর আলী বলেন, ঢাকার যাত্রাবাড়ি থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। তা শিমরাইল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। শিমরাইলে রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত অবস্থান করে ঢাকামুখী লেনে শত শত দুরপাল্লার যাত্রীবাহী বাসসহ নানা ধরণের যানজট মহাসড়কে আটকে পড়লে তীব্র যানজট দেখতে পাওয়া যায়। 

স্থানীয় দোকানীরা জানায়, এ যানজট নারায়ণগঞ্জ অংশে কাঁচপুর ব্রিজ, শিমরাইল, মৌচাক, সানারপাড় ও সাইনবোর্ড এবং ঢাকার রায়ের বাগ, শনিরআখড়া, সাদ্দাম মার্কেট ও যাত্রাবাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। 

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, প্রতিদিন রাতে ডিএমপির মাতুয়াইল এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে যানজট প্রতিনিয়ত সাইনবোর্ড পর্যন্ত চলে আসে। এখন ঈদের কারণে এ যানজট ঢাকার সায়েদবাদ থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ পর্যন্ত চলে এসেছে। এখন যানবাহন চলাচল শুরু হয়েছে। শিমরাইল মোড়টি এখন যানজটমুক্ত হয়েছে।