তিন বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় নৌপ্রধানের

Courtesy meeting with the three army chiefs of the Indian Navy chief
অনলাইন ডেস্ক: ০১ জুলাই ২০২৪ ০৯:১৮ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক: ০১ জুলাই ২০২৪ ০৯:১৮ পূর্বাহ্ন
তিন বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় নৌপ্রধানের
নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সাক্ষাত করেন।

বাংলাদেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। আজ সোমবার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সাক্ষাত করেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, আজ ঢাকায় সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাতে মিলিত হন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান। এ সময় ভারতীয় নৌ বাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের বাহিনীদ্বয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

এছাড়া এদিন বিমান বাহিনী সদর দপ্তরে বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গেও সাক্ষাত করেন বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশে সফররত ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় নৌবাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।


একইদিন রাজধানীর বনানীর নৌ সদর দপ্তরে বাহিনীপ্রধান এডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সাক্ষাত করেছেন এডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। এ সময় তিনি দুই দেশের ঐতিহ্যবাহী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পারষ্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র বাণিজ্য রক্ষায় বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করার ওপর জোর দেন।

এ সময় ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ডিফেন্স এ্যাটাশে, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স এ্যাটাশে, নৌ সদরের পিএসওগণ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা।


এর আগে সকালে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় নৌবাহিনী প্রধান। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ ছাড়া বিকেলে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু সামরিক যাদুঘর পরিদর্শন করেন। 

ভারতীয় নৌবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।