স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করবে ওমান

Oman will support Bangladesh in its transition from a less developed country
অনলাইন ডেস্ক ০৪ জুলাই ২০২৪ ০৭:২৭ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৪ জুলাই ২০২৪ ০৭:২৭ পূর্বাহ্ন
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করবে ওমান
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ওমান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল বালুশি।

বৈঠকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৪ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সংঙ্গে ওমান রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে একথা জানান তিনি।

নাঈমুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বলেছেন, ওমান দীর্ঘ সময় ধরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখছে এবং আগামীতে প্রবৃদ্ধি দ্বিগুণ অঙ্কে পৌঁছাতে পারে।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে ওমান সরকার (জিটুজি) চুক্তির প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ সরকার এই প্রস্তাব যাচাই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রদূত বলেন, স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হলে ভালো হবে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি নৌকা উপহার দেন ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল বালুশি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

বিবিএন/এসডি-০৪