গণঅভ্যুত্থান সৃষ্টি করে তারেককে দেশে আনার নীল নকশা ফাঁস
কোটা আন্দোলনের ওপর ভর করে দেশে একটি গণঅভ্যুত্থান সৃষ্টির পরিকল্পনা করেছিলো বিএনপি এবং জামায়াত। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সারা দেশে কোটা আন্দোলনকে উস্কে দেয়া, তাদের অর্থায়ন এবং কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলো ছাত্র শিবির এবং ছাত্রদল। তাদের মূল লক্ষ্য ছিলো কোটা আন্দোলনের ওপর ভর করে দেশে একটি গণঅভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি করা। এই পরিস্থিতি এমন হবে যে, সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে যাবে এবং এরকম একটি পরিস্থিতিতে লন্ডন থেকে পলাতক তারেক জিয়া দেশে আসবেন।
গত দুই দিন ধরে বিভিন্ন প্লাটফর্মে তারেক জিয়া দেশে আসার বার্তা দিচ্ছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির বিভিন্ন পেইজ থেকে ছাড়ানো হচ্ছে ‘লিডার আসছেন’ শিরোনামে একটি প্ল্যাকার্ড। যাতে ইঙ্গিত করা হচ্ছে তারেক জিয়া শীঘ্রই দেশে আসবেন। তবে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা স্বীকার করেছেন, তারেক জিয়া তাদেরকে বলেছেন দেশের পরিস্থিতি অবনতি হচ্ছে এবং তিনি দেশে আসছেন। বিএনপির একজন নেতা জানিয়েছেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এবিষয়টি অবহিত করার সঙ্গে সঙ্গে তারেক জিয়া তাকে বলেছেন, ‘শীঘ্রই আমি দেশে আসছি।’
গতকাল রাতে ডিবি’র পক্ষ থেকে বিএনপির কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয় এবং সেখান থেকে অস্ত্রসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। গত কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলন অন্যদিকে মোড় নিয়েছে। বিশেষ করে রোববার (১৪ জুলাই) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে ছাত্রদল এবং ছাত্র শিবির কোটা আন্দোলনকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টায় আপত দৃষ্টিতে সফল হয়েছে। তারা শিক্ষার্থীদেরকে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে উত্তেজিত করতে পেরেছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কোথাও বলেন নি, কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকার। প্রধানমন্ত্রী বলেছেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি আর রাজাকারের নাতি-পুতি যদি সমান যোগ্যতা সম্পন্ন হয় তাহলে মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাই চাকরি পাবে। রাজাকারের নাতি-পুতিরা নয়।’ এই বক্তব্যকে লন্ডনে পলাতক তারেক জিয়া সম্পূর্ণ বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এবং শিক্ষার্থীদের উত্তেজিত করেছে। আর এর ফলে পুরো আন্দোলনটি এখন রাজনৈতিক আবরণ নিয়েছে। এটি ছিলো তারেক জিয়ার মূল পরিকল্পনা।
মঙ্গলবার (১৬ জুলাই) সারাদেশে যা ঘটেছিলো সেই ধারাবাহিকতায় বুধবার ও বৃহস্পতিবারও একই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা ছিলো। যাতে সবকিছু সরকারের নিয়ন্ত্রণের বাইরে যায়। শিক্ষার্থীরা সবাই রাজপথে নামবে এবং এনিয়ে বিএনপির একটি মাস্টারপ্ল্যানও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এসেছে। যাতে দেখা যায়, বুধবার এবং বৃহস্পতিবার পুরো দেশ অচল করে দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছিলো বিএনপি। এবং সেই পরিকল্পনায় কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের সংযুক্ত করা হয়েছিলো। এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তাদের প্রত্যেককে প্রলুব্ধ করে এবং বিভ্রান্ত করে আন্দোলন যেন কিছুতেই না থামানো হয় সেজন্য চেষ্টা অব্যাহত রাখা হয়েছিলো।
বিশেষ করে গতকাল যখন কোটা সংস্কার আন্দোলনকারী নেতারা ঘোষণা করেন, মহরমের কারণে আজ বুধবার (১৭ জুলাই) কোন কর্মসূচি গ্রহণ করা হবে না কিন্তু রাতে আবার ছাত্রদল এবং শিবিরের নেতারা তাদের সাথে বৈঠক করেন এবং তাদেরকে বৈঠক করে তাদেরকে বাধ্য করেন আজ গায়েবানা জানাজা করার জন্য।
উল্লেখ্য, ছাত্রদল আগেই গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করেছিলো। এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা এখন ছাত্রদলের পদাঙ্ক অনুসরণ করে একই ধরনের কর্মসূচি ঘোষণা করলো। অর্থাৎ পুরো বিষয়টির নিয়ন্ত্রণ এখন ছাত্রদল এবং ছাত্র শিবির গ্রহণ করে ফেলেছে।
সূত্র : ইনসাইডার