রাজশাহীতে আন্দোলনকারীদের হামলায় ॥ পুলিশ সদস্য আহত

Protesters attack in Rajshahi
নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৪ ০২:৫২ পূর্বাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক ০৩ আগস্ট ২০২৪ ০২:৫২ পূর্বাহ্ন
রাজশাহীতে আন্দোলনকারীদের হামলায় ॥ পুলিশ সদস্য আহত
পলিশ সদস্য আহত...সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেইনগেটের সামনে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাবির মেইনগেটে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য হলেন সাইফুল ইসলাম। তিনি সিটি এসবিতে কর্মরত রয়েছেন। পরে আহত পুলিশ সদস্যকে কয়েকজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, ওই পুলিশ সদস্য মেইনগেট সংলগ্ন মতিশার মাজারের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন আন্দোলনকারী লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপরে হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে একটি ব্যাটারিচালিত অটো রিকশার ডেকে তাকে রামেক হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে তুলে দেয়। 

এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর হাই বাজারে দিক থেকে তালাইমারিতে এসে অবস্থান নেয়। এ সময় রাজশাহী-ঢাকা রুট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। পরে সেখান থেকে বৃষ্টিতে ভিজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের দিকে রওনা দেয়। মেইনগেটে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সেখানে কর্তব্যরত সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক পারভেজের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে বিস্তারিত জানা নেই।