দেশবাসীর উদ্দেশ্য ড. ইউনূসের বার্তা

The purpose of the countrymen. The message of Yunus
অনলাইন ডেস্ক: ০৭ আগস্ট ২০২৪ ০৭:০৪ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক: ০৭ আগস্ট ২০২৪ ০৭:০৪ পূর্বাহ্ন
দেশবাসীর উদ্দেশ্য ড. ইউনূসের বার্তা
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস--- সংগৃহীত।

দেশবাসীর উদ্দেশে নোবেলবিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।

বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। 

তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। 

তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। 

এই নোবেলবিজয়ী অর্থনীতিবিদ বলেন, অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।