পুলিশ সদস্যদের নির্দিষ্ট সময়ে যোগ না দিলে ব্যবস্থা

Discipline for non-attendance of policemen at specified time
অনলাইন ডেস্ক : ১১ আগস্ট ২০২৪ ০৯:১৪ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ১১ আগস্ট ২০২৪ ০৯:১৪ পূর্বাহ্ন
পুলিশ সদস্যদের নির্দিষ্ট সময়ে যোগ না দিলে ব্যবস্থা
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

বৃহস্পতিবারের মধ্যে কোনো পুলিশ যোগ না দিলে ধরা হবে তারা চাকরিতে ইচ্ছুক নন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি, তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার। বৃহস্পতিবারের মধ্যে যদি কেউ যোগ না দেন, তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন।

প্রথম কর্মদিবসে রবিবার (১১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এম সাখাওয়াত হোসেন।