এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ

The postponed HSC examination started on September 11
অনলাইন ডেস্ক ১৫ আগস্ট ২০২৪ ০৭:০৪ পূর্বাহ্ন শিক্ষা
অনলাইন ডেস্ক ১৫ আগস্ট ২০২৪ ০৭:০৪ পূর্বাহ্ন
এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ
এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ....ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে সূচি প্রকাশ করা হয়েছে।

স্থগিত তত্ত্বীয় পরীক্ষারসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ও ব্যবহারিক পরীক্ষাসমূহ ১৫ থেকে ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

গত ৩০ জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারে পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।