গাজী টায়ারের কারখানায় আগুন ॥ কাজ করছে ১২ ইউনিট

Fire in tire factory
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০২:৩৫ পূর্বাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক : ২৬ আগস্ট ২০২৪ ০২:৩৫ পূর্বাহ্ন
গাজী টায়ারের কারখানায় আগুন ॥ কাজ করছে ১২ ইউনিট
আগুনে পুড়ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজী টায়ার ফ্যাক্টরি......সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাজী টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এখনো আগুন জ্বলছে ওই কারখানায়।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপগঞ্জের তারাবো পৌরসভার রুপসী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কাকলী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের তারাবোর রুপসী এলাকার গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।